507>|| কুণ্ডলিনী=যোগতত্ত্ব ||
507>|| কুণ্ডলিনী=যোগতত্ত্ব ||
<--©➽-আদ্যনাথ--->
সাড়ে তিন হাত কলের ভিতর,
কত রঙ্গ দেখায়
আপনি থাকিয়া কলের ভিতর,
তিনি কলকে ঘোড়ায়।
কল ভাবে আপনি ঘুরি কে দেখে আমায়।
কলকে জেনেছে যে তাঁকে আর ঘুরতে নাই হয়।
শ্যামা মায়ের চরণে থাকলে শুদ্ধ ভক্তি,
শ্যামা মা নিজেই যোগায় ভক্তের শক্তি।
শ্যামা মা আছেন সর্ব দুয়ারে
ভক্তের ভক্তি মেপে স্থান নির্বাচন করে।
মন যতক্ষন লিঙ্গ, গুহ্য, নাভিতে।
অথবা মন যদি থাকে "কামিনী-কাঞ্চনে"
নানান বাধা যোগ সাধনেতে।
বহু সাধ্য-সাধনায় কুলকুন্ডলিনী জাগে,
ইড়া, পিঙ্গলা আর সুষুম্না নাড়ী সজাগ থাকে।
ছয় পদ্ম আছে সুষুম্না নাড়ীতে
মূলাধার,স্বাধিষ্ঠান,মণিপুর,
অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা,
এইগুলি কল্পনার ষট্চক্র রূপেতে।
ষটচক্র ভেদে শক্তি সহস্রার পদ্মে মিলম হয়,
সেই শক্তি যাঁরে কুণ্ডলিনী শক্তি কয়।
সর্প রুপি কুণ্ডলিনী সুষুম্না নাড়ী বেয়ে ধায়,
সহস্রারে পৌঁছে গেলে সমাধি হয়।
সাধারণ জীবন অনেক কঠিন জীবন,
ঠাকুরের কথা মানলে হয় সরল জীবন।
শ্রী শ্রী ঠাকুর বলেছেন ।
কামিনী-কাঞ্চনে থাকে যদি মন
হয় না যোগ সাধন।
জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভিতে।
কুলকুন্ডলিনী জাগ্রতা হন।
সাধ্য-সাধনেতে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী---
31/01/2020 রাত্রি 11:50:12.
===========================
31/01/2020 রাত্রি 11:50:12.
===========================
Comments
Post a Comment