516> ||- অশ্রু লেখা-||

    516> ||- অশ্রু লেখা-||
             <----আদ্যনাথ--->( © )

আজ বোঝা বুঝির ধার ধারি না,
যেমন খুশি তেমন চলি, 
সময়ের হাত ধরে।
শুরু থেকে ষাট,
ছিল শাসনের গাঠ।
প্রথমে বাবার গৃহের শাসন,
তার পরে কর্মজীবনের বাঁধন।
তোমাকে করবো আদর
তেমন সময় কোথায়?
আজ বসে অবসরে শরীরে বাঁধা,
নিজের সৃষ্টির ভিড়ে
নিরালা পাই কোথায়?
তথাপি যদিও পাই তোমায়,
শরীর বাঁধে সাধ উপায় কোথায়।
সেদিন তোমাকে নিয়ে, মনে মনে
কতো স্বপ্নের জাল বুনেছি মনে।
কর্ম জীবনের প্রবল চাপের ফলে,
অর্থের লালসায় ছিলাম ভুলে।
তখন বুঝিনি সময় বয়ে যাবে,
জীবনের আনন্দ অপূর্ন রয়ে যাবে।
জীবন থাতার পাতা যবে শেষ হবে,
শুধুই অশ্রু দিয়ে লেখা হবে।

   <--©--●অনাথ●--->
     【--anrc--20/11/2018--】
     【=সকাল:05:08:22=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
==========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M