513>|| আজ ইন্ডিয়ান আর্মি দিবস--||
আজ 15ই জানুয়ারি,
ভারতীয় সেনা দিবস।
সাথে মনে পরে আজ
আজাদ হিন্দি ফৌজের সেনা দিবস।
ভারতের শহীদদের আত্ম বলিদানে
পেয়েছি আমরা স্বাধীনতা।
আর আমাদের ভারতীয় সেনা
রক্ষা করে চলেছে ভারতের সীমানা।
এমন দিনে আমরা নিশ্চয়ই
জানাতে পারি আমাদের অন্তরের
শ্রদ্ধা সহ দৃঢ় একটি সেলুট,
আমাদের ভারতীয় সেনাদের জন্য।
আমরা কি একবারও ভাবি তাঁদের,
যে সৈনিকরা আছেন সিয়াচিনে,
অতন্দ্র পাহারায়,
ভারতের সীমা রক্ষায়।
আমারা কি একটুও চিন্তা করি--–-
ঠান্ডায় যখন আমাদের
লেপ কম্বলের ভেতরেই কাটাতে হয়।
আর ঠান্ডা যখন 1 কি 2 ডিগ্রি,
তখন ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হয়।
ঠান্ডা যখন 0 ডিগ্রি,
জল বরফে পরিণত হয়।
ঠান্ডা যখন -1 ডিগ্রি,
আমাদের কথাতেও কাঁপুনি শুরু হয়।
ঠান্ডা যখন -4 ডিগ্রি,থেকে ক্রমে
আরো কমে গিয়ে-20ডিগ্রি হয়---?
সত্যই ভারতের সিয়াচিনে -20ডিগ্রি হয়।
তখনো ভারতীয় সৈনিক কে সিয়াচিনে,
সীমা রক্ষা করতে হয়।
সাথে তাঁর কাঁধে রাইফরল বইতে হয়,
বইতে হয় রসদ সামগ্রী,নিজের টেন্ট,
সহ 65 কেজি।
কখনো তারও অনেক বেশি।
এমনি করেই ভারতীয় সৈনিক
সুরক্ষা করে চলেছে আমাদের,
তাই আমরা নিশ্চয়ই জানাতে পারি
শ্রদ্ধা সহ দৃঢ় একটি সেলুট,
আমাদের অন্তরের।
জয় হিন্দ, জয় ভারত,জয় ভারতীয় সৈনিক।
।। जय हिंद ।।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
15/01/2021::সকাল 06:00 am
||======================||
Comments
Post a Comment