510>||-বুঝতেই পারিনি-||




510>||-বুঝতেই পারিনি-||
               <---আদ্যনাথ--->( © )
সময় চলে আপন গতিতে,
একটু ফিরে দেখা--------
জীবন গতির উত্থান পতনে,
কখনযে পেরিয়ে এলাম এতটা সময়------
বুঝতেই পারিনি।
এইতো সেদিন হয়েছিল শুরু,
দিনরাত খেলা আর স্কুল,
আর বাবা,মা এর বকুনি দিয়ে।
কখন নিজেরাই হয়েগেলাম বৃদ্ধ,
বুঝতেই পারিনি।
লেখা পরা তারপর চাকরি,
শুরু সামান্য পদে।
কখন পৌঁছে গেলাম অধিকারিতে,
বুঝতেই পারিনি।
কত চেষ্টা ছিল একটা চাকরির,
কত ইন্টারভিউ দিয়েছি তার জন্য।
কখন যে তা থেকে নিলাম অবসর,
বুঝতেই পারিনি।
একদিন ছিল চিন্তা,
বাবা,মা,ভাই,বোনের,পালন পোষণের।
কবে শুরু হল নিজের সন্তানের চিন্তা,
বুঝতেই পারিনি।
সামান্য সাইকেলের প্যাডেলে,
হাপাতে হাপাতে শুরু।
কবে চার চাকায় চড়া শুরু করলাম,
বুঝতেই পারিনি।
ছোট্ট একটি ছিল ঠাই,
যেখান থেকে শুরু হয়েছিল চলা,
কখন হল নিজের ঘর,
বুঝতেই পারিনি।
আছে ছেলে মেয়ে,
তাদের দিতাম কাঁধ,
তারাই পৌঁছে গেল কখন কাঁধ পর্যন্ত,
বুঝতেই পারিনি।
এক সময় ছিল যখন,
দিনেও ঘুমাতাম গভীর ঘুমে।
কবে হতে রাত্রের ঘুমও হল কঠিন,
বুঝতেই পারিনি।
নিজের সন্তান দের ভালো রাখতে
দিনান্ত খেটেছি প্রচুর।
কখন সেই সন্তান হয়েগেল বড়,
বুঝতেই পারিনি।
যে সন্তানদের ভবিষ্যত চিন্তায়,
দিন রাত কত প্রচেষ্টা ছিল।
কখন সেই সন্তানেরা,
আমাদের চিন্তায় হল ব্যাকুল,
বুঝতেই পারিনি।
আট ভাইবোন থাকতাম এক সাথে,
দিন রাত কাটত আদরে ঝনঝাটে।
কখনযে হোয়েগেল আলাদা ঘর,
বুঝতেই পারিনি।
আজ নিরালায় বসে ভাবছি দুজনে,
চলো যাই তীর্থ ভ্রমনে,
কিন্তু হায়,কখন যে পাদুটি হল অক্ষম,
বুঝতেই পারিনি।
দুজনের মনে চলতো কতো চিন্তা,
কিভাবে কাটবে বাকি জীবনটা।
কখন যে আদরের নাতি নাতনি দুটি,
করলো হৃদয় দুটি দখল,
বুঝতেই পারিনি।
অবশিষ্ট জীবন টুকু,
হয়ত কাটবে আবার নুতন চিন্তা নিয়ে।
দুটি কোমল নিষ্পাপ অবোধ শিশুর,
ছোট্ট হাতের পরশ নিতে নিতে।
তারপর একদিন চলে যাবো,
সকল মায়া মোহ কাটিয়ে,
এই সুন্দর পৃথিবী ছেড়ে।
সেদিন আমি ছাড়া সকলে হয়তো বলবে,
ছেলেটি ছিলো ভাল কবে যে চলে গেল,
 বুঝতেই পারিনি ।
   <--©--●অনাথ●--->
     【--anrc--08/11/2018--】
     【=দুপুর:01:18:22pm=】  【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
============70============
(লেখাটিতে অনেক প্রশংসা পেলাম।
আজ dt 11/11/2018 তে NGO
SP JKS এর শারদ প্রীতি সম্মেলনে
শঙ্কর দাম মহাশয় এই কবিতা টি পাঠ করলেন।
সকলেই অনেক প্রশংসা করলো এবং
অতুল পাল মহাশয় লেখাটি শ্রী সুনীল পাল মহাশয়ের "রুদ্রলোক" নামক পত্রিকার জন্য মনোনয়ন করলেন।
"রুদ্রলোক" সম্পাদনা সুনীল পাল।)
( Published and printed  by Sunil Paul
Jibanbima Nagar, Madhyamgram.
Kolkata- 700 129.
Mob No-704464 0685 )
==========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M