509>|||| সময়ের অপেক্ষা ||D
<--©➽-আদ্যনাথ--->
মনেছিল অনেক আশা
অনেক চাওয়া পাওয়া।
ভাবনায় ছিল আশঙ্খা,
পূর্ণ হবার ছিল বাসনা।
ছিল প্রাণ ভরা ভালবাসা,
ছিল সংশয় ছিল মনের আশা।
কখনোই ছিলনা চোখের নেশা,
ছিল হৃদয়ের একান্ত ভালবাসা।
যৌবনের পূর্ব থেকেই ছিলাম সচেষ্ট,
পরিশ্রমের ক্ষমতাও ছিল যথেষ্ঠ।
করেছি আপ্রাণ সকল চেষ্টা,
নানান দেশ ঘুড়ে পেয়েছি অনেকটা।
যৌবনের পূর্বেই পেয়েছি শিক্ষা,
আজাতীত ভাবে গোপন কিছু শিক্ষা।
তন্ত্র মন্ত্রের কলা কৌশলের ভক্তি,
পেয়েছি মন্ত্রশ্রষ্ট্রাগণের আশীষ শক্তি।
সর্বদা মনে ছিল বাসনা,
সাথে ছিল মনের তীব্র যাতনা।
যাতনা কেবল ইচ্ছা পূরণের কামনা,
সদাই সচেষ্ট ছিলাম পেতে পূর্নতা।
অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টা,
দীর্ঘ সময়ের কার্যকর চেষ্টা।
একে একে পেয়েছি সফলতা,
অপূর্ণ নাই মনের কোন চাওয়া।
আজ ভাবছি বসে একলা,
মিটেছে জীবনের সকল আশা।
পূর্ণ হয়েছে আনন্দ, আকাঙ্খা,
মিটেছে উৎচ্ছাশ পেয়েপূর্নতা।
আজ হৃদয় আমার পরিপূর্ণ,
মনের ইচ্ছা কিছুই নাই অপূর্ন।
ঈশ্বর বলো কিম্বা প্রকৃতি,
কিছুই রাখেনি আমার অপূর্তি।
আজ কদাচিৎ আপন মনে,
ভাবনা কেবল একটাই জাগে।
যাছিল কর্ত্যব্য ও কার্য নিজের,
সকলপূর্ণতা প্রাপ্তি সঠিক সময়ের।
রোজ কিছু অন্ন ধংস,সকলের বোঝা,
আর কতকাল বাকি, বোঝা নয় সোজা।
সংসারের বোঝা বুঝি সকল সমীক্ষা,
এখনো আছি বুঝি সময়ের অপেক্ষা।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
-------08/01/2021::04:04pm------
=========================
Comments
Post a Comment