505>||- || ঠিক দুপুর বেলা ||

505>  || ঠিক দুপুর বেলা ||

                 <-----©➽-আদ্যনাথ--->

ঠিক ভরদুপুর বেলা

ভূত পেত্নী ছোড়ে কাদার ঢেলা।

ঘরের বাইরে যাবেন না কেউ দুপুর বেলা

ভুলকরে বেরলেই দেখবেন ভূতে খেলা।

ভূতেরা গার্ডের বেশে দা নিয়ে ঘোরে

সুযোগ পেলেই দায়ের কোপ মারে।

সাবধান সাবধান শ্যামবিহারে,

ভূতেরা এখানেই মহা আরামে ঘোরে।

ঘোরে ফেরে খায় দায় মাহিনা ষোলআনা,

গার্ডের বেশে ভূতেদের যায়না চেনা।

বাহান্ন ভূতের সাথে গার্ড ভূত যোগ দিল,

সাবধান হওয়া জরুরি সেটা বোঝা গেল।


সিকিউরিটির প্রেম কাজের বউয়ের সাথে,

প্রেমে বিভোর হয়ে কোপ মারল হাতে।

এ কেমন প্রেম বোঝা মুস্কিল ভারি

কমপ্লেক্সের সকলে আতঙ্কিত ভারী।

এমনই সিকিউরিটি ভূতের দা এর খেলা

ঘটেছিল সেদিন ঠিক দুপুর বেলা।

এ কেমন রকম প্রেম

নাকি কিছুর লেন দেন।

কেউ জানেনা আসল কারন,

সিকিউরিটি পালিয়েছে এখন।

ওবেটা যেদিন পড়লে ধরা,

পুলিশ দেবে দাওয়াই করা।

এখন অপেক্ষা বেটা ধরা পড়বে কবে,

জানাজাবে আসল কারনটি তবে।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

30/01/2020 ঠিক দুপুর বেলা।

===========================

 

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M