502>||-কোজাগরী লক্ষ্মীপূজা-|| ||-শরদপূর্ণিমা-||

502>1>||-কোজাগরী লক্ষ্মীপূজা-||
2>||-শরদপূর্ণিমা-||



==========================
1>||-কোজাগরী লক্ষ্মীপূজা-||
                  <----আদ্যনাথ--->( © )

এই 2018 তে শরৎপূর্ণিমার শুরু
23 অক্টোবর রাত্রি 10:36 মিনিটে
পূর্ণিমার সমাপ্তি হবে
24 অক্টোবর রাত্রি 10:14 মিনিটে।

সঠিক মুহূর্তে করে শরৎপূর্ণিমার পূজা
শরৎপূর্ণিমাতেই হয় কোজাগরী লক্ষ্মী পূজা।
আশ্বিন মাসের পূর্ণিমাই শরৎপূর্ণিমা জানি
বিষ্ণুর ঘরণী রূপেই  মা লক্ষ্মীকে মানি।

ভগবান বিষ্ণু সহিত মা লক্ষ্মী
শরৎপূর্ণিমায় আসেন মর্ত ভূমিতে।
রাত্রি ভর করেন ভ্রমন পূজা নিতে।
যে জন করে পূজা ও রাত্রি জাগরণ
মা লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধন জন।

শরৎপূর্ণিমার রাত্রে চন্দ্র অমৃত বর্ষায়
ষোলো কলায় পূর্ন হয়ে আকাশে চমকায়।
রাত্রি জাগরণ পূজার শ্রেষ্ঠ বিধি প্রকরণ,
রাত্রি কালেই মাতা ভক্তের কৃপা করেন।

মাদুর্গার প্রত্যাগমনের পরে,
মা লক্ষ্মী দেবী আসেন আমাদের ঘরে।
বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পরে,
আশ্বিনমাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা হয় ঘরে ঘরে।

বাঙালি হিন্দুর ঘরেরএক চিরন্তন প্রাথা।
প্রায় প্রতি ঘরেই হয় দেবী লক্ষ্মীর পুজো।
লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী।
ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়।

মায়ের পূজাতে অনেক অর্থ হল ব্যয়,
জামা কাপড় সাজশয্যা
চার দিনের পূজার খরচ।
অকাতরে হল ব্যায়,

তাই লক্ষ্মী দেবী এলেন
সোনার কলস কাঁখে নিয়ে।
সকলের জন্য লক্ষ্মী হন উদার
সাথে আছে পেঁচা ঘুচাতে দুঃখ সবাকার।

মা লক্ষ্মী দেবেন ধন ধান শস্য
পেঁচা মারবে ইঁদুর, রক্ষা হবে শস্য।
মা লক্ষ্মীর কৃপাতে বাড়ন্ত ঐশ্বর্য প্রতিপত্তি
ইঁদুর খেয়ে পেঁচা দেবে স্বস্তি।

পেঁচা ও লক্ষ্মী দেবীর যৌথ প্রচেষ্টায়
মর্ত বাসী ফিরে পায় শুখ শান্তি শেষটায়।
তাইত মা লক্ষ্মী পূজিত হন বছর ভর,
প্রতি বৃহস্পতিবার পূজিত হন ঘর ঘর।

মা লক্ষ্মী শস্য সম্পদের দেবী
তাই ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি,
চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা 
ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।

লক্ষ্মীর প্রতীক চাল , অন্ন , খাদ্যশস্য,
অপচয় যদি হয় খাদ্য শস্য মা হন রুষ্ট।
মায়ের আছে পেঁচা বাহন,
ইঁদুর খেয়ে করে শস্যের যতন।

আর মা লক্ষ্মী যদি হন অসন্তুষ্ট
জীবন হবে দুর্বিসহ বিষাক্ত।
রাজা মহারাজও হয়ে যাবে ভিখারি
মা নিজেই নেবেন সকল সুখ করি।

মা লক্ষ্মী অতিশয় শান্তি প্রিয়,
তাই বাজেনা কোন ঢাক ঢোল।
মায়ের প্রিয় শঙ্খ আর ঘন্টাই বাদ্য,
এ ভিন্ন মা অন্য কোন কিছু করেন না সহ্য।

   <--©--●অনাথ●--->
     【--anrc--22/10/2018--】
     【=রাত্রি:01:08:22am=】  
【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
=============================

2>||-শরদপূর্ণিমা-||
<----আদ্যনাথ--->( © )

শরদপুর্ণিমার রাত্রি শেষে
সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা।
রাত্রি ভর মা লক্ষ্মী নারায়ণ সাথে,
বর্ষালেন অমৃত সকলের তরে।
কে কতটুকু পেলেন তা নিজেই জানে,
মায়ের কৃপায় সকলে হর্ষিত মনে।
শ্রী নারায়ণ করি শ্রী কৃষ্ণ রূপ ধারণ
রাধিকার সাথে করেন রাসলীলার প্রকরণ।
শ্রী কৃষ্ণের বাঁশরীর ধ্বনিতে অমৃত বর্ষে,
সকল দেব মানব আপ্লুত হর্ষিত মনে।
মা লক্ষ্মী তাঁর পেঁচক বাহনে চরি
রাত্রি ভর করলেন ভ্রমন মর্তলোক সবি।
বর্ষাইলেন আশীষ অমৃত ধারা,
রাত্রি জাগরণে পুঁজিলেন মা লাক্ষীকে যারা।
মায়ের কৃপায় অভিষ্ঠ ফল প্রাপ্তি নিশ্চিত
মা লক্ষ্মীর কৃপায় মর্ত ভূমি ধন্য কিঞ্চিৎ।
এমন রাস পূর্ণিমা রাত্রি চাঁদের আলোয়
উদ্ভাসিত দিগন্ত।
নর নারায়ণ সহ মানব কুল আনন্দের লহর
ছিল অফুরন্ত।
রাস পূর্ণিমা,শ্ৰেষ্ঠ পূর্ণিমা
শরদপুর্ণিমা নামে খ্যাত।
এমন রাত্রিতে মা লক্ষ্মী
কোজাগরী ছিলেন।
(কোজাগরী অর্থাৎ খুঁজে খুঁজে দেখা 
কে কে জেগে আছে "মা" এর চিন্তা করে।)
তাইত পুঁজি আজ মা লক্ষ্মী কে
কোজাগরী রূপে।
"মা" কোজাগরী আশীষ
বর্ষিত হোক সকলের ঘরে ঘরে।
এই প্রার্থনা করি সকলের তরে।

   <--©--●অনাথ●--->
     【--anrc-25/10/2018--】
     【=সকাল:05:12:22am=】  
【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
===========================

Comments

Popular posts from this blog

532> ||-কুন্তী- এক পলকে -||

588>|| ভালো আছি ||

570> || মানুষ চেনা দায় || M