500>|| নিত্য সত্যে || || খুশির উন্মেষ ||
500>
1>|| নিত্য সত্যে ||
2>|| খুশির উন্মেষ ||
================================
1>|| নিত্য সত্যে ||
---আদ্য নাথ---জীবন যখন ভ্রমিছে স্বার্থের বেড়াজালে,
কিহবে আর অন্য কিছু ভেবে।
করুক না ওরা স্বার্থের লোভে লড়াই,
করুকনা ওরা নিজের নিজের বড়াই।
এই ক্ষুদ্র শরীরে চেতনার চিত্ত জাগরণে,
নিজ চিত্তের গভীরে।
খুঁজে চলি প্রেমের বিন্দু মূলে
নিত্য সত্যের বেদী মূলে।
সৃষ্টি তত্ত্ব মূলাধার চক্রে চীর সত্য
যেথায় স্থিত জীবনের বীজ সত্য।
নিজেরে সপিলাম সেই নীলাচলে,
অসীম শূন্যতার গভীর আঁচলে।
<--©----আদ্য নাথ রায় চৌধুরী--->
=========================
2>|| খুশির উন্মেষ ||
---আদ্য নাথ---
যে মানুষ নিজেই রয়না খুশি,
তাকে কি করা যায় খুশি?
বৃথা করা তার নিকট খুশির বর্ণন,
খুশির উৎসগুলিই তার ঈর্ষার কারণ।
মন যদি চায় অাপন এবং পরকে
কখনো সমাজকে,খুশি করতে।
খুশি করার আপ্রাণ চেষ্টা সকল,
সময় বুঝিয়ে দেয় ব্যর্থ চেষ্টার ফল।
খুশি যে বড়ই দুর্লভ সংসারে,
খুশির স্বাদ জানে ক'জন সংসারে।
একমাত্র নিজ জননী ছাড়া
কাউকেই যায়কি খুশি করা?
সাধ্যাতিত চেষ্টা হাজার
শত টুকরো করে শরীর।
উৎসর্গ করেদেও চরণে যদি,
তবুও হবেনা কেউ প্রকিত খুশি ।
অন্যকে খুশি করার বৃথা চেষ্টা ছেড়ে,
নিজে করো যা ইচ্ছা হয় মনে।
পূর্ণ হোক নিজের মনস্কাম,
আনন্দ পুর্ন হৃদয়ে হোক খুশির অভ্যুত্থান।
<-----©-আদ্য নাথ রায় চৌধুরী--->
============================
Comments
Post a Comment